আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যে হতে পারে লাগাতার বৃষ্টিপাত - The News Lion

আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যে হতে পারে লাগাতার বৃষ্টিপাত

 


দি নিউজ লায়নঃ    আলিপুর আবহাওয় দফতরের খবর অনুসারে আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যে লাগাতার হতে পারে বৃষ্টিপাত। তাদের মতে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হতে পারে ওড়িশায়। সেই নিম্নচাপটি ক্রমশ বাংলা-ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে এবং শক্তিশালী হচ্ছে। 


এর ফলে আজ সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত লাগাতার বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। আলিপুর আবহাওয় দফতর জানাচ্ছে রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে দু-এক পশলা বৃষ্টি। 


তবে দক্ষিণবঙ্গে আরও কয়েকটি জেলায়, বিশেষত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। তাছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও। এমনকী দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় রবিবার হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কোথাও কোথাও ঝড় ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.